শুভ জন্মদিন বিসিএসএ টাইগার্স

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের কথা মনে আছে? হিমালয়ের কোল ঘেঁষে নির্মিত হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পড়েছিলো বাংলাদেশ ক্রিকেট দলের খেলাগুলো। এমন কনকনে ঠান্ডার দেশেও দেখা মিলেছিলো এক টুকরো বাংলাদেশের। বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো যারা দেখেছেন, তাদের নিশ্চয়ই গ্যালারির একটা ‘হলুদ’ অংশ চোখে পড়েছে। সারা টুর্নামেন্ট জুড়েই তারা সমর্থন দিয়ে গেছেন বাংলাদেশকে, মুর্তজা বাহিনীকে। শুধু সাকিব তামিমদের খেলা নয় এরা জাতীয় নারী ক্রিকেট দল, অনুর্ধ ১৯ ক্রিকেটারদেরও মাঠে গিয়ে সমর্থন দিয়ে দিয়েছে। সর্বোপরি বিপদে আপদে সবসময় বাংলাদেশ ক্রিকেটের পাশে থেকেছে এরা। সংগঠনটির নাম বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ)। আজ ২৩ শে মে সংগঠনটি পার করলো তাদের পথচলার ৩ বছর।

[caption id="attachment_148" align="aligncenter" width="687"]BCSA TEAM টিম বিসিএসএ টাইগার্স[/caption]

তাদের শুরুটা হয়েছিলো মূলত ১৯৯৯ সালে। বাংলাদেশে তখন অনুষ্ঠিত হয়েছিল মিনি বিশ্বকাপ। জুনায়েদ পাইকার নামের এক ক্রিকেট অনুরাগী কিশোর তখন থেকে শুরু করেন বিখ্যাত ক্রিকেটারদের স্বারকলিপি সংগ্রহের মিশন।

এভাবে সময়ের সাথে সাথে জুনায়েদ প্রচুর বিখ্যাত ক্রিকেটারদের স্বারকলিপি সংগ্রহ করে ফেলেন। ২০১১ সালের দিকে বিশ্বকাপের সময় বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে আমন্ত্রণ জানিয়ে তাঁর সংগ্রহীত স্বারকলিপি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন। এভাবে যত দিন যেতে থাকে তত তাঁর সংগ্রহের ভান্ডার সমৃদ্ধ হতে থাকে। আস্তে আস্তে তিনি ভাবলেন যদি সকল ক্রিকেট প্রেমীদের সংগ্রহ একত্রিত করা যায় তাহলে কেমন হয়।

যেই ভাবা সেই কাজ। জুনায়েদ এর সঙ্গী হিসেবে তিনি পেলেন জাবেদ আলি শাওন নামক আরেক ক্রিকেট অনুরাগীকে যিনি ফেসবুকে বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো বড় বড় পেইজ চালাতেন দেশের ক্রিকেটকে প্রমোশনের উদ্দেশ্যে। এভাবে দুজনে মিলে শুরু করেন সকল বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের এক সংগঠনে নিয়ে আসার যুদ্ধ। ২০১৩ সালের ২৩শে মে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিসিএসএ টাইগার্স এর কার্যক্রম।

[caption id="attachment_146" align="aligncenter" width="687"]1513191_1015164211829443_3828423586422649252_n শুধু বাংলাদেশের ক্রিকেট নয়, বিসিএসএ টাইগার্স বরন করেছেন ভারতীয় ক্রিকেটার সুধীর গৌতম সহ ক্রিকেট বিশ্বের অন্যান্য বাঘা সমর্থকদেরও[/caption]

তিন বছর পূর্তি নিয়ে সংগঠনটির সভাপতি জুনায়েদ পাইকার ডাকপিয়ন২৪ কে জানান, “তিন বছর আগে যখন এটা শুরু করেছিলাম তখন ভাবিনি যে মানুষের এতটা সমর্থন পাবো। এতোদিনে আমি বলবো আমাদের স্বপ্নের চেয়ে বাস্তবের প্রাপ্তিটা অনেক বেশী। জন্মদিনে আমাদের সংগঠনকে ফেসবুকে মানুষজন নিজ থেকে উইশ করছে, তাদের ভালোবাসার কথা জানাচ্ছে এটা সত্যিই অনেক বড় একটা প্রাপ্তি। ক্রিকেটকে ভালোবাসার মাধ্যমে দেশকে ভালোবাসো, এই মটো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।”

শুধু ক্রিকেট নয় উত্তরবঙ্গের বন্যাকবলিত মানুষদের জন্য ত্রাণ সহযোগীতায়ও এগিয়ে এসেছিলো এই বিসিএসএ টাইগার্স। নিজেদের ব্যানারে তারা এবছর প্রকাশ করেছে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা মাশরাফি বিন মুর্তজার জীবনী ‘মাশরাফি’। তাদের কর্মকান্ড সম্পর্কে জানাতে পুরো টিম নিয়ে বিসিএসএ টাইগার্স হাজির হয়েছিলো দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মিরাক্কেলে।

ক্রিকেট ভক্তরা বিসিএসই টাইগার্সদের কর্মকান্ডের সাথে যুক্ত হতে চাইলে www.bcsa-tigers.com ওয়েবসাইটে গিয়ে ফর্ম পুরনের মাধ্যমে হয়ে যেতে পারবেন এই সংগঠনটির অ্যাসোসিয়েট মেম্বার।

[caption id="attachment_147" align="aligncenter" width="687"]BCSA MASH বিসিএসএ থেকে প্রকাশিত 'মাশরাফি' বইয়ের মোড়ক উন্মোচন[/caption]

[caption id="attachment_150" align="aligncenter" width="687"]BCSA MIRAKKEL মিরাক্কেলে বিসিএসএ টাইগার্স[/caption]

Comments