পুরনো প্রেম দর্শন!
২০১৩ এর শুরুর দিকের কথা। সিনেমা পিপলস নামে ফেসবুকভিত্তিক একটা ফিল্মমেকিং নেটওয়ার্ক ছিলো (এখনো আছে)। ফিল্ম নিয়ে মুক্তচর্চা, নলেজ শেয়ারিং চলতো সেখানে। তক্কে তক্কে, গপ্পে গপ্পে এই গ্রুপেই দেখা মিললো বন্ধুবর ভিকি জাহেদের এর সাথে। যুতসই একটা স্ক্রিপ্ট পেয়ে লেগে পড়লাম কাজে, গপ্পের নাম Mister X। আমাদের সেই সীমিত জ্ঞান দিয়ে শুরু হলো যৌথ পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান। তবে বাধ সাধলো বাজেট।
সৃষ্টিকর্তা মুখ তুলে তাকালেন, এগিয়ে আসলো ম্যাজিক ইমেজ নামের একটা অ্যানিমেটেড ফার্ম যারা এতদিন মূলত অ্যানিমেশন নিয়ে কাজ করে আসছিলো। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইয়াসিন রেজা ভাইজান এর যারপরনাই সহযোগিতায় নির্মিত হলো মিষ্টার এক্স।
মিষ্টার এক্স নির্মানের দিক দিয়ে ত্রুটিমুক্ত ছিলোনা, কিংবা ফ্যাষ্টিভালে গিয়ে ছবিটা একগাদা প্রশংসাও কামায়নি। তবে এটা নির্মান করতে গিয়ে আমি আরো ঘনিষ্ট হয়েছি সহকর্মী বিদ্রোহী দীপন, তাহমিদ অংশু ও ভিকি জাহেদের সঙ্গে। যার ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছে আমাদের নিজ পরিচয়, ক্রিয়েটিভ ভিডিও প্রডাকশন হাউজ Motion Vaskor এর। সেদিক দিয়ে মিষ্টার এক্স আমাদের উল্লেখিত সবার জীবনেই বিশেষ গুরুত্ব বহন করে।
পুরনো থেকে বর্তমানে ফিরে আসি। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে বছরব্যাপি আয়োজন করেছে নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা_New Films, New Film Makers উৎসবের। উৎসবে অক্টোবর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে আমাদের মিষ্টার এক্স।
আগামী ৩০ অক্টোবর, শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৫টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
সক্কলকে আমন্ত্রন, আমাদের পুরনো প্রেম দর্শনের :)

Comments